শুক্রবার গাজোলে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সভা করা হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন গাজোলের তৃনমূলের বিধায়িকা দীপালি বিশ্বাস, তৃনমূল কংগ্রেসের ব্লক নেতা রঞ্জিত বিশ্বাস, শিশির চক্রবর্তী, গৌড় চক্রবর্তী, রবীন্দ্র নাথ প্রসাদ সহ উত্তর সালাই ডাঙা অঞ্চলের উত্তর সালাই ডাঙার ৮ টি অঞ্চলের নেতা ও কর্মী সহ তৃনমূলের শতাধিক কর্মী সমর্থকেরা।
আজ এই সভায় সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে শতাধিক কর্মীরা যোগদান করেন তৃনমূলে। দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়িকা দীপালি বিশ্বাস সহ অন্যান্যরা। আজ এই যোগদান সভায় শুধুমাত্র সিপিএম ও কংগ্রেসের কর্মীরা না অনেক বর্ষীয়ান নেতারাও তাদের দল ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন।